1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হলেন পেতংতার্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: থাইল্যান্ডে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। শুক্রবার (১৬ আগস্ট) দেশটির পার্লামেন্ট ভোটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী নির্বাচন হন।

একদিন আগে গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার নাম ঘোষণা করা হয়। খবর রয়টার্স

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার ৩৭ বছর বয়সী মেয়ে এমন এক সময় প্রধানমন্ত্রী হলেন যখন মাত্র দুই দিন আগে দেশটির সাংবিধানিক আদালত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করেন।

পেতাংতার্ন ৩১৯ ভোট পেয়ে জয়ী হয়েছে। যদিও তিনি পার্লামেন্টে উপস্থিত ছিলেন না। তবে ফেউ থাই সদরদপ্তর থেকে তিনি ভোটের কার্যক্রম দেখছিলেন।

পেতংতার্ন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তার ফুফুও দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) থাকসিনের দল ফেউ থাই পার্টি পেতংতার্নকে প্রার্থী হিসেবে বেছে নেয়। জোটের অন্য ১০ দলের কেউ কোনো প্রার্থী দেয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট