1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভোজ্যতেল পর্যাপ্ত আছে, দাম এক টাকাও বাড়বে না-বাণিজ্যমন্ত্রী এবার ইরানকে ‘অটল’ সমর্থনের বার্তা দিল পুতিন তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত সম্পাদক সোহেল পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পানি উন্নয়ন বোর্ডের সাথে উন্নয়ন সংস্থা উত্তরণের মতবিনিময় সভা পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছায় ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার চিতলমারী সদর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামত খান ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি পিতা- পুত্রের মৃত্যু

  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

মালয়েশিয়া:: মালয়েশিয়ার পাহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশি শ্রমিক মোহাম্মদ আদম ও তার ছেলে নিহত হয়েছেন।

দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ আগস্ট) ভোরে স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহাম্মদ জানান, করাতকল শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) এবং তার সৎ ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা ও তার সৎ ছেলে নিহত হন।

এ ছাড়া পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িতে থাকা ৪১ বছর বয়সি এক নারী ও তার ৫ বছর বয়সি ছেলে আহত হন।

জুকরি বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের সুবিধার্থে পুলিশ পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়ি চালকের একটি বিবৃতি রেকর্ড করবে।

দেশটির সড়ক পরিবহণ আইন ১৯৮৭ এর ৪১(১) ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট