সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ম্যাচ শেষে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন মার্টিনেজ ইরানের ভয়াবহ হামলায় ৮ মার্কিন সামরিক স্থাপনা পুরোপুরি ধ্বংস আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শনে প্রধানমন্ত্রী বন্ধের উদ্দেশ্যে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত করা হয়নিস্বাস্থ্যমন্ত্রী- খুলনায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ মাদককারবারি আটক সুন্দরবনে মাছ ধরার প্রস্তুতি; পাইকগাছার জেলে পল্লীতে বোট নির্মাণের ধুম মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মসূচি পালন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে পাইকগাছায় টিকাদান কেন্দ্র পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হারিয়ে যাচ্ছে বাঁশ ও বেতের ঐতিহ্যবাহী হস্তশিল্প, দখলে প্লাস্টিকের সামগ্রী

মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি শওকত সম্পাদক সোহেল

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মোংলা বন্দর কর্তৃপক্ষের অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ৯ মার্চ সোমবার বন্দরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সভায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। এ সময় শেখ শওকত আলী, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিকস) সভাপতি হিসেবে এবং মোঃ সোহেল রানা, উপপ্রধান প্রকৌশলী (যান্ত্রিক ও তড়িৎ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

অন্য নির্বাচিত প্রতিনিধিরা হলেন: মোঃ মাহফুজুর রহমান- সহসভাপতি, মোঃ মেহফুজুর রহমান- সহসভাপতি, মতিউর রহমান- সহ সাধারণ সম্পাদক, মোঃ মাকরুজ্জামান – সহ সাধারণ সম্পাদক, কামরুল ইসলাম কাউসার- সাংগঠনিক সম্পাদক, নিয়ামুর রহমান- কোষাধ্যক্ষ এবং শিরিন আফরোজ অনু সাংস্কৃতিক সম্পাদকসহ ১৯ জন বিশিষ্ট সদস্য।

অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছর মোংলা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করবেন।

বন্দর কতৃপক্ষের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ) বিভাগের উপপরিচালক মোঃ মাকরুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews