শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার

  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা পৌরসভায় ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার করা হয়েছে। ড্রেনের ভেতরে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে পানি নিষ্কাশনে বিঘ্ন সৃষ্টি এবং এডিস মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে পৌর কর্তৃপক্ষ। সোমবার (৯ মার্চ) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর নির্দেশনায় পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সংশ্লিষ্ট এলাকার ড্রেন পরিষ্কারের কাজ করেন। এ সময় ড্রেনের ভেতরে জমে থাকা ময়লা-আবর্জনা ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয়।
এতে করে ড্রেনের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি মশার বংশবিস্তার রোধেও সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ বিষয়ে পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার বলেন, প্রশাসক স্যারের নির্দেশনায় নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে ড্রেন পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews