1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
শেষ ম্যাচে হোঁচট টাইগারদের, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কবার্তা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ যেকোনো সময়, কড়া হুঁশিয়ারি তেহরানের মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে গদাইপুর ব্লাড ব্যাংকের মানববন্ধন ও বিক্ষোভ ইরানে ২ ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী খালিশপুর ইমারত নির্মাণ ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালিত

বন্যা পরিস্থিতি মোকাবিলায় ফেনীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে নৌবাহিনী

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ফেনীতে বন্যাদুর্গতদের উদ্ধারে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী

ফেনীর বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনকে সহায়তায় কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।

২২ আগস্ট বৃহস্পতিবার অভিযানে দুটি নৌ কন্টিনজেন্ট যোগ দিয়েছে। উদ্ধার অভিযানে আরও দুটি কন্টিনজেন্ট ফেনীর উদ্দেশে রওনা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

গত বুধবার জেলায় উদ্ধার ও চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করে নৌবাহিনী। উদ্ধারের পাশাপাশি মানুষের মধ্যে চিকিৎসাসেবা, ওষুধ ও খাওয়ার স্যালাইনসহ সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া পানিবন্দী মানুষের মধ্যে শুকনো ও রান্না খাবার সরবরাহ করা হচ্ছে।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণকালের ভয়াবহ বন্যায় পানিবন্দী মানুষকে উদ্ধার করে জরুরি আশ্রয়কেন্দ্রে আনতে নৌবাহিনীর ১৩ জন কর্মকর্তার নেতৃত্বে উদ্ধার সামগ্রী, বোট, লাইফ জ্যাকেট, ডুবুরিসহ দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট