শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​ শার্শা শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুইজন বিজিবি সদস্য আহত টেকনাফ থেকে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারি আটক বাল্যবিবাহ প্রতিরোধে পাইকগাছায় ২২ শিক্ষার্থীকে ৩০ হাজার টাকার চেক প্রদান

শেষ ম্যাচে হোঁচট টাইগারদের, সমতায় শেষ টি-টোয়েন্টি সিরিজ

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক:: জয় দিয়ে সিরিজ শুরু করেও শেষটা সুখকর হলো না বাংলাদেশের। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচের পর নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে হেরে সিরিজ হাতছাড়া করেছে স্বাগতিকরা। ফলে ১-১ সমতায় শেষ হয়েছে দুই দলের লড়াই।

শনিবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ম্যাচটি কমে দাঁড়ায় ১৫ ওভারে। তবে ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ওভারের আগেই ১৪ ওভার ২ বলে ১০২ রানে অলআউট হয়ে যায় টাইগাররা।

ব্যাটিং লাইনে তেমন কেউ দাঁড়াতে না পারলেও তিনজন ব্যাটার লড়াইয়ের চেষ্টা করেন। তাওহিদ হৃদয় করেন ২৪ বলে ৩৩ রান, লিটন দাসের ব্যাট থেকে আসে ১৭ বলে ২৬, আর সাইফ হাসান করেন ১১ বলে ১৬ রান। নিউজিল্যান্ডের হয়ে জস ক্লার্কসন ৩টি উইকেট নেন।

১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। ১২ রানের মধ্যেই দুই ওপেনার ফিরে যান। কানতে ক্লার্ক ১ ও ড্যান ক্লেভারও ১ রান করে আউট হন।

তবে টিম রবিনসন আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। তিনি ১৪ বলে ২৩ রান করার পর শরীফুল ইসলামের বলে আউট হন। এরপর নিক কেলিকেও দ্রুত ফিরিয়ে দিয়ে কিছুটা আশা জাগায় বাংলাদেশ।

কিন্তু এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় কিউইদের হাতে। বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট গড়ে তোলেন দুর্দান্ত জুটি। তাদের ৪০ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড।

দুর্দান্ত ব্যাটিংয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন বেভন জ্যাকবস। তিনি ৩১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত জয়-পরাজয়ের দোলাচলে দুলতে থাকা সিরিজটি সমতায় শেষ হলেও নির্ধারণী ম্যাচে হারের আক্ষেপ থেকেই গেল বাংলাদেশের জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews