রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা

চট্টগ্রামের সঙ্গে আজও সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: এখনও বন্যার পানি জমে আছে চট্টগ্রামের মিরসরাই ও ফেনীতে রেললাইনে। তাই আজ শনিবার (২৪ আগস্ট) চট্টগ্রামের সঙ্গে সারাদেশের সব ট্রেনের শিডিউল বাতিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম।

তিনি বলেন, রেললাইনে পানি ওঠা ও পাহাড়ধসের কারণে গত বৃহস্পতিবার থেকে চট্টগ্রামের সঙ্গে সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এসব কারণে চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের নিরাপত্তা এবং রেলের সম্পদ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আজ শনিবার একটি রিলিফ ট্রেন ফেনী পর্যন্ত যাবে, সেটি মূলত রেললাইনের কী অবস্থা তা পর্যবেক্ষণ করবে এবং রেললাইন সংস্কার করবে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানিয়েছে, চট্টগ্রামের মিরসরাই ও ফেনী সদর থেকে ফাজিলপুর পর্যন্ত রেললাইন পানিতে ডুবে গেছে। সিলেট রুটের কয়েকটি জায়গায়ও পানি উঠেছে। বন্যার পানিতে কুমিল্লায় রেললাইন থেকে পাটাতন সরে যাওয়ার খবর পাওয়া গেছে। ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে। কক্সবাজার রুটে পাহাড়ধসও হয়েছে।

চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া কক্সবাজার, নাজিরহাট, চাঁদপুর, ঢাকা, ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews