1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তারাকান্দায় গাঁজা গাছসহ ১ জন গ্রেফতার সুন্দরবনে দস্যুতা দমন অভিযানকে বাধাগ্রস্ত করতে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সাংবাদিক-পুলিশের সমন্বয়ে অপরাধ দমন ও জনসেবামূলক পুলিশিং জোরদার হবে” দাকোপে কারিতাসের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে-লিওনেল মেসি বাঁচতে চাইলে যুক্তরাষ্ট্রকে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সরতে হবে-ইরান দুর্নীতি প্রতিরোধ ও দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে-প্রধানমন্ত্রী

সাবেক এমপি জুয়েল, আবেদ আলী, শওকতসহ ১২ জনের বিরুদ্ধে এলুর দুটি মামলা

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: মারধর ও জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় পৃথক দুটি মামলা করেছেন হাজী বাড়ির সন্তান শেখ মনিরুজ্জামান এলু। তিনি প্রয়াত জাতীয় পার্টির প্রভাবশালী নেতা শেখ আবুল কাশেমের ভাইপো। গত শনিবার ও রোববার নগরীর সদর ও সোনাডাঙ্গা থানায় মামলা দুটি দায়ের করা হয়।

মামলা দুটিতে খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, ২৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শওকত হোসেন, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি শেখ আবেদ আলী, ২৪নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ফারজানা হক ববি, ২৪নং ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মঈনুল হক নাসির, অ্যাডভোকেট সেলিম আল আজাদ, শাকিল আহমেদ, ডিউক, জন, সোহেল, শাকিল, রেজাসহ ১২ জনকে আসামি করা হয়েছে।

শনিবার রাতে সোনাডাঙ্গা থানার মামলায় বাদি উল্লেখ করেন, নিরালা এলাকায় পৈত্রিক জমিতে খাজা এন্টারপ্রাইজ নামে আমার ইট-বালুর বিক্রির দোকানে অন্যায়ভাবে প্রবেশের চেষ্টা করেন ফারজানা হক ববি। বিষয়টি নিয়ে আমি আদালতে মামলা করলে বিভিন্ন সময় মামলা প্রত্যাহারের জন্য আমাকে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ২০২৪ সালের ১৬ জুলাই রাত ৯টার দিকে আসামিরা আমাকে তুলে শেরে বাংলা সড়কের শেখ জুয়েলের বাড়িতে নিয়ে যায়। সেখানে কয়েক দফা আমাকে মারধর করে বেশ কিছু স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়।

রোববার দায়ের করা মামলায় শেখ জুয়েল ও আবেদ আলীর নাম নেই। ইে মামলায় মনিরুজ্জামান এলু অভিযোগ করেন, গত ৪ আগস্ট দুপুর দেড়টায় আসামিরা আমার খাজা এন্টারপ্রাইজে এসে আমাকে মারপিট ও কুপিয়ে জখম করে এবং টাকা লুট করে।

সদর ও সোনাডাঙ্গা থানার ওসি জানান, মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট