বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেন্দ্রীয় ত্রাণ তহবিলে নগর বিএনপির ২৭ লাখ টাকা প্রদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১২ বার পড়া হয়েছে

ডেস্ক:: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির ত্রান তহবিলে নগদ ২৭ লাখ টাকা প্রদান করেছেন। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে মহানগর বিএনপি নেতৃবৃন্দ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণের অর্থ প্রদান করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ত্রাণের চেক গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি খুলনা মহানগর শাখার আহবায়ক এড. শফিকুল আলম মনা, কেন্দ্রীয় বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক বেগম রেহানা ঈসা, বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন প্রমূখ।

খুলনা বিএনপির মিডিয়া সেল জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসুচি প্রত্যাহার করে এবং নেতাকর্মীদের সহায়তায় খুলনা মহানগর বিএনপি এ অর্থ দলের ত্রান তহবিলে জমা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews