শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই

কঙ্গোতে জেল ভেঙে পালানোর চেষ্টা, নিহত ১২৯

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে জেল থেকে পালানোর চেষ্টাকালে অন্তত ১২৯ জন নিহত হয়েছে। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানী কিনশাসার কেন্দ্রীয় মাকালা কারাগার ভেঙে পালানোর চেষ্টাকালে বন্দিরা নিহত হয়। খবর ফার্স্টপোস্টের।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শাবানি লুকো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, ১২৯ জনের মধ্যে ২৪ জন গুলিতে নিহত হয়েছে। এবং সতকর্তামূলক গুলি ছাড়ার পর অন্যরা পদদলিত বা শ্বাসরোধ হয়ে মারা গেছে। এতে আহত হয়েছে আরও ৫৯ জন।

জেলের প্রশাসনিক ভবন, খাদ্য গুদাম ও হাসপাতালে আগুন ধরেছে বলে জানান এই মন্ত্রী। এক ভিডিও বার্তায় লুকো বলেছেন, কেন্দ্রীয় মাকালা কারাগার ভেঙে পালানোর এই প্রচেষ্টার কারণেই এত প্রাণহানি ও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার রাত ২টার দিকে কারাগারটিতে থাকা বন্দিরা কারাগার ভেঙে পালানো চেষ্টা করেছিল।

বন্দিরা রয়টার্সকে জানান, তারা ব্যাপক গুলির আওয়াজ ও বাইরে বন্দিদের হইচই শুনেছেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews