বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনায় গণপিটুনিতে আহত কিশোর চিকিৎসাধীন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: খুলনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় উৎসব মন্ডল (১৬) নামে এক কিশোরকে গণপিটুনি দিয়ে আহত করেছে বিক্ষুব্ধ জনতা। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, ওই ছেলেটি সেনাবাহিনীর হেফাজতে রয়েছে। সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এর আগে রাতেই উৎসব মন্ডল গণপিটুনিতে মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। তখন তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের জানিয়েছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম। তার বরাতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। কিন্তু প্রকৃতপক্ষে ওই ছেলেটি মারা যায়নি, সে চিকিৎসাধীন রয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কোথায় কোন হাসপাতালে সে চিকিৎসাধীন তা জানানো হচ্ছে না।

স্থানীয় সূত্রে জানা যায়, উৎসব মন্ডল মহানবী (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করে। বুধবার রাত পৌনে ৮টার দিকে কয়েকজন যুবক তাকে খুঁজে বের করে ধরে নগরীর সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের (দক্ষিণ) কার্যালয়ে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে শত শত লোক গিয়ে ওই কার্যালয় ঘেরাও এবং বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বিক্ষোভকারীরা ওই কিশোরকে পিটিয়ে আহত করে। এরপর ওই তরুণের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা ওই এলাকা ত্যাগ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews