মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

বাগেরহাটে শ্রমিকলীগ নেতার কাছ থেকে পৈত্রিক মাছের ঘের রক্ষা করতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটে শ্রমিকলীগ নেতার কাছ থেকে পৈত্রিক মাছের ঘের রক্ষা করতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে আহুত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়েড়া গ্রামের মৃত কাওছার মোল্লার ছেলে মোঃ নাজমুল হুদা।
তিনি অভিযোগ করেন, বাগেরহাট সদর উপজেলার পশ্চিম সায়েড়া মৌজায় তাদের পৈত্রিক ৭ বিঘা জমিতে তারা দীর্ঘদিন ধরে মাছের ঘেরে করে আসছিলেন। ১৯৩৬ সাল থেকে এই জমিটি আমার পূর্বপুরুষরা ভোগ দকল করে আসছে।
গত ৩ বছর আগে বিগত স্বৈরাশাসকের সময় বাগেরহাটে অবৈধ দখলের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক বনে যাওয়া, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের ভাইপো জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক চিহ্নিত সন্ত্রাসী খান আবুবক্কর লোকজন নিয়ে গিয়ে তাদের মাছের ঘেরটি দখলের চেষ্টা করে। তারা বাধা দিয়ে তাদের জীবনে শেষ করে দেয়ার কথা বলে প্রকাশ্যে হুমকী দেয়। নিরুপায় হয়ে আমরা ঘের থেকে নেমে যেতে বাধ্য হয়।
তারা বলেন, গত ৫ আগষ্ট স্বৈরাশাসক শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলে তারা ৬ আগষ্ট তাদের মাছের ঘেরে যান। কিন্তু গত ২ সেপ্টেম্বর দুপুরে খান আবুবক্করের লোকজন আবারো তাদের মাছের ঘেরে গিয়ে তাদের উপর চড়াও হয় এবং ওই পরিবারটিকে হুমকী ধামকী দিয়ে মাছের ঘেরটি দখলে নেয়ার চেষ্টা করে। তাদের বাধা দিলে তারা জীবন নাশের হুমকী দিয়ে যায়। এরপর থেকে তারা দফায় দফার ঘেরটি দখলের চেষ্টা করছে। তারা পরিবার নিয়ে চরম আতংকের মধ্যদিয়ে দিনাতিপাত করছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews