রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: দেশের অন্যান্য স্থানের ন্যায় রবিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘বহু ভাষায় শিক্ষার প্রসার: পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন, শিক্ষা ও আইসিটি) আবু সায়েদ মোঃ মনজুর আলম বলেন, মানুষের মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম হলো শিক্ষা। সাক্ষরতা হচ্ছে দক্ষতা অর্জন। দেশের অর্থনৈতিক উন্নয়নের মাধ্যম হলো শিক্ষা অর্জন। টেকসই সমাজ গঠনের জন্য যে জ্ঞান ও দক্ষতার প্রয়োজন তা সাক্ষরতার মাধ্যমে সম্ভব। তিনি আরও বলেন, সকল শিশুদের স্কুলে আসার আগ্রহ বাড়াতে হবে। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে। সাক্ষরতার হার যত বাড়বে, দারিদ্রতার হার তত কমবে। সাক্ষরতা দিবস উদযাপনের প্রধান লক্ষ্য হচ্ছে দেশের জনগণকে শিক্ষা ও সাক্ষরতা সম্পর্কে সচেতন করে তাদেরকে মানবসম্পদে রূপান্তর করা।
খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী’র সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাছলিমা আক্তার, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সৌমেত্র কুমার বাইন, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, জেলার উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র সহকারী পরিচালক মোঃ জামাল হোসেনসহ বিভিন্ন কলেজ ও বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তৃতা করেন। খুলনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাক্ষরতা অর্জন দেশের মানব সম্পদ তৈরির প্রথম ধাপ। নিরক্ষরতামুক্ত দেশ গড়তে উপানুষ্ঠানিক ধারার শিক্ষা কার্যক্রমের প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষা ব্যবস্থার বিভাজন থেকে বের হয়ে আসতে হবে। সকল শিশু শিক্ষার ক্ষেত্রে একই রকম সুযোগ-সুবিধা পায় সে দিকে আমাদের নজর রাখতে হবে।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে বিশ্বব্যাপী এবং ১৯৭২ সাল থেকে স্বাধীন বাংলাদেশে ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হয়ে আসছে। দেশে সামগ্রিক শিক্ষার হার ৭৭.০৯ শতাংশ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews