মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

পোশাক কারখানায় অস্থিতিশীলতা: ‍‍‘উস্কানিদাতা ছাত্রলীগ’ নেতা হৃদয় গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২১ বার পড়া হয়েছে

ডেস্ক:: পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার কেন্দুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়।

উল্লেখ্য, ইসতিয়াক আহম্মেদ হৃদয় বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক।

তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানার আঠারবাড়ী। তাকে গ্রেপ্তার পর নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews