1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
ন্যাটোকে ‘কাগুজে বাঘ’ বলে বেরিয়ে যাওয়ার হুমকি ট্রাম্পের যুদ্ধ ঘিরে বাংলাদেশের বিবৃতিতে দুঃখ পেয়েছে ইরান-রাষ্ট্রদূত আওয়ামী লীগের আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে -সংসদে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে দেশে এলো ৬১ হাজার টন গম নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী কক্সবাজারে পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে অবৈধ চিংড়ি রেণু জব্দ কুতু্বদিয়ায় ডাকাতের কবল থেকে ৪ শ্রমিককে উদ্ধার করেছে কোস্টগার্ড

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আইনানুযায়ী তার রিমান্ড চেয়ে আগামীকাল আদালতের পাঠানো হবে।

অ্যাডভোকেট মাহবুব আলী হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে আওয়ামী লীগের টিকিটে ২০১৪ সাল থেকে টানা দুইবারের সংসদ সদস্য ছিলেন। তবে ২০২৪ সালের নির্বাচনে নৌকা নিয়েও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হকের (ব্যারিস্টার সুমন) কাছে হেরে যান মাহবুব আলী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট