বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
কলম্বিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭৫ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে-প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু জিপিএ-৫ এবং যশোর বোর্ডে দ্বিতীয় স্থান পাওয়া সোয়াইব হাসান প্রকৌশলী হতে চায় বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা’র উপর দুর্বৃত্তদের অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন চট্টগ্রামে কোস্টগার্ডের উদ্যোগে অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক মহড়া কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে পাচার করে আনা অবৈধ পণ্য জব্দ বাগেরহাট সদর হাসপাতালে আগুন পুড়ল ৮ টি মটর সাইকেল খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার উপর হামলার প্রতিবাদে দাকোপে মানববন্ধন খুলনায় ছেলেকে না পেয়ে ঘরে ঢুকে মাকে গুলি

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৯০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন মানিক।

২০২৪ সালের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নেমেছে। নেপালকে হারিয়ে আবারও শিরোপার লড়াইয়ে জায়গা করে নিল দলটি। আজ রাতে ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল শেষে নির্ধারণ হবে ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ।

ম্যাচের শুরু থেকেই মাঠের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। ১১ মিনিটে ডান প্রান্ত থেকে মুর্শেদ আলীর নেওয়া সেট-পিস থেকে বল পান মানিক। মানিকের দুর্দান্ত হেডে নেপালের গোলরক্ষককে পরাস্ত করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

এর কিছুক্ষণ পর যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান বেঞ্জামিন সুলিভান বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। প্রথমার্ধের বাকি সময়ে আরও বেশ কিছু সুযোগ তৈরি করলেও নেপালি গোলরক্ষকের দক্ষতায় ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।

ম্যাচের ২১ মিনিটে নাজমুলের একটি জোরালো হেড অবিশ্বাস্যভাবে রুখে দেন নেপালের গোলরক্ষক পেম্বা নুরবু। এরপর ৩৮ মিনিটে মুর্শেদ আলীর একটি শক্তিশালী শট পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়। শেষ পর্যন্ত দ্বিতীয় অর্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews