বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বকর্মা পূজাঁ উপলক্ষে বেনাপোলে আজও আমদানি রপ্তানি বন্ধ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বিশ্বকর্মা পূজা উপলক্ষে যশোরের বেনাপোল ও পেট্রাপোল বন্দরে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান বলেন, বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বুধবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হবে। তবে বেনাপোল বন্দর ও কাস্টমস অভ্যন্তরে স্বাভাবিক নিয়মে সকল কার্যক্রম চলমান রয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews