শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম দীর্ঘ ২৩ বছর পর ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদলের বৈঠক রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট পাইকগাছায় জমিজমা বিরোধের কুপিয়ে জখমের অভিযোগ দিঘলিয়ায় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিনের প্রতিনিধি সৌমিত্র দত্তের পুত্র গোল্ডেন A+ পেয়েছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে রাখতে হবে – আমীর এজাজ খান এমপি বাগেরহাটে জমি জবরদখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন অসিত সাহার শোকাহত পরিবারের পাশে জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক আবু জাফর

ইসরায়েলি বিমান হামলায় লেবাননের শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার এবং আরও সিনিয়র নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইসরায়েলি বিমান হামলা এ ঘটনা ঘটে।

ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিমান হামলায় ইব্রাহিম আকিল এবং হিজবুল্লাহর এলিট ইউনিটের সিনিয়র কয়েকজন নেতা নিহত হয়েছে। প্রায় এক বছর ধরে চলা ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে হামলার ঘটনা বেড়েই চলছে।

ঘটনার বিস্তারিত ব্যাখ্যা না দিয়েছে হিজবুল্লাহ ইব্রাহিম আকিলের নিহতের খবর নিশ্চিত করেছেন। বৈরুদের দক্ষিণে অবস্থিত উপশহরে দাহিয়েতে তিনি নিহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকালের ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহতে হয়েছেন। ধারণা করা হচ্ছে এ সংখ্যা আরও বাড়তে পারে। ইসরায়েলি হামলার পর রাত থেকেই উদ্ধার কর্মীরা কাজ করছে। তবে নিহত সংখ্যার মধ্যে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার এবং বাকী নেতারা রয়েছে কিনা তা জানা যায়নি।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলায় ৬৬ জন আহত হয়েছেন এবং এদের মধ্যে নয় জনের অবস্থা গুরুতর।

দ্বিতীয় একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর ৬ কমান্ডার নিহত হয়েছে। যে ভবনে বিমান হামলা চালানো হয়েছে সেখানেই ইব্রাহিম আকিলসহ অন্যরা অবস্থান করছিলেন।

ইসরায়েলি মিডিয়ার খবরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর একটি বিবৃতি প্রচার করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইসরায়েলি লক্ষ্য পরিষ্কার। সূত্র: খবর রয়টার্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews