1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত পতাকা হাতে ইরানি তরুণীর অটল ঘোষণা- ‘এ পতাকা কখনও মাটিতে পড়বে না’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পাচ্ছেন মির্জা ফখরুল ও তামিমসহ ১৫ জন তথ্যমন্ত্রী শাপলা ট্রাজেডিকে প্রথম ‘গণহত্যা’ বলেছিল বিএনপি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক নিরন্তর অনুপ্রেরণার উৎস -মোঃ আসাদুজ্জামান চিতলমারীতে জুলাই যোদ্ধার স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিএনপি’র মতবিনিময় সভা

মালদ্বীপে সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির প্রাণহানি

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি গেস্ট হাউসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ জন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে গেস্ট হাউসের ভেতর হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে উদ্ধারকর্মীরা সেখান থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানান, আহত দুইজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অন্যজনকে জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই হাইকমিশনের একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে তাঁদের পরিবারের কাছে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে। এই ঘটনায় মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট