1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে সবজি বাজারে বাড়তি দামের চাপ স্থিতিশীল রয়েছে মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নাভারনে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী আটক মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ‘ইসরায়েলের হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইরান লেবানিজদের ছেড়ে যাবে না’ ইসলামাবাদের পথে তেহরান, শান্তির শেষ চেষ্টা? বিচার বিভাগ সংক্রান্ত ৩ অধ্যাদেশই বাতিল সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করল অস্ট্রেলিয়ার প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট প্রতিনিধিদলের সাক্ষাৎ বগুড়া-৬ উপনির্বাচন,ধানের শীষের প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী

খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী ও ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষে সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬০ বার পড়া হয়েছে

ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি ও মহান নেতা ইমাম খোমেনি (রহ.) ১২ রবিউল আওয়াল থেকে ১৭ রবিউল আওয়ালকে ইসলাম ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা দেন। বর্তমানে বিশ্বের মুসলিম দেশগুলোতে এই ঐক্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে ধর্মপ্রাণ মুসলমানরা। তারই
ধারাবহিকতায় খুলনায় পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.) এর পবিত্র জন্মদিবস ও ১২-১৭ রবিউল আওয়াল ইসলামী ঐক্য সপ্তাহ উপলক্ষ্যে নগরীর শিল্পকলা একাডেমীতে ২১ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩টায় আঞ্জুমান-এ-পাঞ্জাতানী’র আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভী। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের আল- মোস্তাফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. শাহাবুদ্দীন মাশায়েখী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে খুলনা তালিমুল মিল্লাত রহমাতিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ.এফ.এম. নাজমুস সাউদ, সম্মিলিত ওলামা কেরাম খুলনা এর সভাপতি মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ ও খুলনা আহসানউল্লাহ কলেজ এর অধ্যাপক মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী।
উক্ত আলোচনা সভায় ম্খ্যূ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবি এ্যাডভোকেট ড. মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (স.) রহমতস্বরূপ প্রেরিত হয়েছেন। তিনি শুধু মুসলমানদের জন্য রহমত ছিলেন তা নয়, সমগ্র বিশ্বের জন্যও তিনি রহমত স্বরূপ ছিলেন। ইসলামের শত্রুরা আমাদেরকে বিভিন্ন নামে বিভক্ত করে আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়েছে। আমাদের উপর কর্তৃত্ব করার জন্য তারা এ কৌশলের আশ্রয় নিয়েছে। অথচ যদি খ্রিস্টানদের দিকে তাকাই তাদেরকে বাইরে থেকে দেখলে একদল মনে হলেও আসলে কি তাদের মাঝে কোনো বিভক্তি নেই? আমরা মুসলমানরা কেন আজ দলে দলে বিভক্ত? শিয়া সুন্নি উভয়েরই প্রভু আল্লাহ।
আমাদের কুরআন এক, নবী এক, তাহলে এত ভেদাভেদ কেন? আমাদেরকে এসব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। আজ মধ্যপ্রাচ্যের যেসব দেশের শাসকরা ইসলামের পতাকাবাহী বলে নিজেদেরকে দাবি করে, তাদেরকে জাতিসংঘের সভাগুলোতে ফিলিস্তিনের পক্ষে কথা বলতে দেখা যায় না। এছাড়ও বক্তারা বলেন, ইসলামি বিশ্ব হচ্ছে একই দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মতো বা এশটি সমন্বিত পরিবারের ন্যায় যার শেকড় অনেক গভীরে এবং এর সংযোগ স্থাপনকারী শাক্তিশালী উপাদান রয়েছে যা কিনা এই বৃহৎ ধর্মীয় পরিবারকে সুদৃঢ় (সমন্বিত) ও শক্তিশালী করতে পারে এবং সদা-সর্বদা ও সর্বত্র একত্র রাখতে পারে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের আল্লাহর রজ্জুকে আকড়ে ধরতে হবে। তিনি আরো বলেন, আজ বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা মোকাবেলায় মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট