শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

নিরাপদ প্রজননের লক্ষ্য-১৩ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ১৩ অক্টোবর থেকে সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, কেনাবেচা, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে।

ভারতে রপ্তানির প্রেক্ষিতে দেশের বাজারে ইলিশের দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আখতার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। তবে ভারতে ইলিশ রপ্তানির প্রেক্ষিতে দেশের বাজারে ইলিশের দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে রপ্তানির অনুমোদন দিয়েছেন। তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছেন। দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের বিশেষ অনুরোধ ছিল। সে অনুযায়ী তারা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews