1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানকে একঘরে করতে গিয়ে নিজেই বিচ্ছিন্ন হচ্ছে ভারত সাবেক ‘র’ প্রধান সীমান্তে কাঁটাতার ও ভিন্নমত দমন, বিতর্কের মুখে শুভেন্দু মানুষের কল্যাণে বাস্তবমুখী কাজ করাই সরকারের লক্ষ্য-প্রধানমন্ত্রী চাঁদপুরে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত জেলা ছাত্রদল নেতৃবৃন্দ ঘোড়াঘাটে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আবুল কালাম আখতার জামিল। ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু

প্রথম টেস্ট-২৮০ রানে হেরেছে বাংলাদেশ

  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :: বাংলাদেশ ‘জয়’ থেকে ৩৫৭ রানের দূরত্বে থেকে দিন শুরু করেছিল। উইকেটে ছিলেন নাজমুল হোসেন শান্ত, সঙ্গ দিচ্ছিলেন সাকিব। সাত সকালে তাদের প্রতিরোধ টিকল এক ঘণ্টার একটু বেশি সময়।

এরপরই বিদায় নিলেন সাকিব। বাংলাদেশের ইনিংস ধসে গেছে এরপরই। সেশনটাও পার করতে পারেনি। ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ম্যাচটা হেরেছে ২৮০ রানের ব্যবধানে।

চতুর্থ দিনের উইকেটে রাফ আছে অনেক। তবে এটুকু বাদ দিকে এখনও বাউন্স ঠিকঠাকই আছে উইকেটের। দেখেশুনে খেললে ব্যাটিংটা অসম্ভব কিছু ছিল না চিপকের এই উইকেটে।

শান্ত আর সাকিব মিলে আজ তা করছিলেনও। সকালের প্রায় একটা ঘণ্টা পড়ে রইলেন উইকেটে। ‘মাটি কামড়ে’ বললে বেশিই বলা হয়ে যায় হয়তো। সাকিব সকালে উইকেট ছেড়ে বেরিয়ে বল মিস গেলেও ঋষভ পান্তের ভুলে স্টাম্পড হওয়া থেকে রক্ষা পান। ওদিকে শান্ত আক্রমণাত্মক থাকলেও তিনি খেলছিলেন বেশ বুঝে শুনে। একটু একটু করে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন তিনি।

তবে দুজনের এই জুটিটাকে ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। তার বলে ফরোয়ার্ড শর্ট লেগে ব্যাটপ্যাড ক্যাচ দেন সাকিব। এই উইকেটের সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ইনিংস ভেঙে পড়ে তাসের ঘরের মতো করে। শেষ পাঁচ উইকেটে দলের স্কোরবোর্ডে আর যোগ হলো মোটে ৪০ রান।

সাকিবের বিদায়ের পর লিটন দাস উইকেটে এসেই একের পর এক শট খেলার চেষ্টা করেই যাচ্ছিলেন। তবে সব চেষ্টাই ব্যর্থ হয় তার। ১০ বলে ১ রান করে তিনি উইকেট দিয়ে আসেন জাদেজাকে। এরপর মিরাজও এই একই ঢঙে বিদায় নেন অশ্বিনের পঞ্চম শিকার বনে।

জয়টা তখন দূর আকাশের তারা বনে গেছে। চাওয়া ছিল নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি। তিনিও তা পূরণ করতে পারেননি, ১৮ রান দূরে থাকতে অশ্বিনকে উইকেট দিয়ে ফেরেন। স্বীকৃত ব্যাটারদের এমন দিনে টেল এন্ডাররা আর কীইবা করতে পারতেন? পারেনওনি। ২২২ রানে শান্তকে খোয়ানোর পর বাংলাদেশ অলআউট হয়েছে ২৩৪ রানে। তাতে ভারত সফরের শুরুটা হলো বিশাল এক হার দিয়ে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট