1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

দাকোপে বৈষম্য দূরীকরণে মাধ্যামিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

দাকোপ(খুলনা) প্রতিনিধি:: খুলনার দাকোপে বৈষম্য দূরীকরণে মাধ্যামিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন, সমাবেশ এবং স্বারকলিপি পেশ করা হয়েছে।
উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দাকোপ সদর চালনা ডাক বাংলা মোড়ে উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়ার সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জুমারত আলী, উপজেলা মাধ্যামিক শিক্ষক সমিতির সভাপতি আশীষ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক পীযুষ কান্তি মজুমদার, প্রধান শিক্ষক কুমারেশ চন্দ্র রায়, প্রশান্ত কুমার রায়, সেলিম হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ অজিহুর রহমান, এম এম আব্দুল হান্নান, মহিবুর রহমান, সুকল্যান মন্ডল, পরিমল কান্তি মিস্ত্রী, চিন্ময় কুমার বিশ্বাস, নিত্যানন্দ রায়, মাধ্যমিক শিক্ষক সমিতির সমাজকল্যাণ সম্পাদক জি এম কাইয়ুম হোসেন, অর্থ সম্পাদক এম, এম রমজান আলী, সাংগঠনিক সম্পাদক নীহার রায়, ক্রীড়া সম্পাদক মনিশংকর বর্মন, সহকারী শিক্ষক মধুসূদন মন্ডল প্রমুখ।
সমাবেশ ও মানববন্ধন শেষে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের মাধ্যমে মাননীয় শিক্ষা উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়ে ৪ দফা প্রস্তাবনার দাবী জানিয়ে স্মারকলিপি পেশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট