রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন। মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় লবনচরা থানাধীন বিশ্বরোড সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।
পরবর্তী সময়ে কেক কেটে দিনব্যাপী আয়োজনে আনুষ্ঠানিকতার ছোঁয়া দেওয়া হয়। এরপর অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মিজানুর রহমান বলেন, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি শুরু থেকেই মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে এ অঙ্গীকার আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজ’র সদস্য ও কনস্ট্রাকশন কমিটির সভাপতি সৈয়দ হাফিজুর রহমান, বোর্ড ট্রাস্টিজের সদস্য রেজাউল আলম, বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা এ্যাডভোকেট হুমায়ুন কবির বুলবুল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. মোঃ ইমজামাম-উল-হোসেন, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডীন ফারজানা আক্তার, লিবারেল আর্টস অ্যান্ড হিউম্যান সায়েন্স অনুষদের ডীন শেখ মাহরুফুর রহমান, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডীন হাসিবুল হোসেন সুমন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্টর শাকিল আহমেদসহ বিভিন্ন বিভাগের প্রধান, সহকারী প্রক্টর, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শেষে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ‘পাইল’ স্থাপনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পুরো আয়োজনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews