1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয়-ইমরান খান সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ হবে-পেজেশকিয়ান উড়োজাহাজে পাশে বসা নারীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় গ্রেপ্তার ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন জাহাজ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান ৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ হচ্ছে মধ্যরাতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ উদযাপন

নতুন যাত্রা সফলে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সুখী ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে বাংলাদেশের নতুন যাত্রায় বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করতে চাই না।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

জাতিসংষের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে যোগ দেন অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিরা। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের কাজ হচ্ছে দেশটাকে পরিষ্কার ও সংস্কার করা। আমাদের শুরুটা ভালো করতে হবে। এটি বাস্তবায়নে আপনাদের সবার সহায়তা প্রয়োজন।’

শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ‘গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল আমরা তাদের হতাশ করতে চাই না।’

সংস্কারের এজেন্ডা বাস্তবায়নের পর নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিতে ছাত্ররা আমাকে আমন্ত্রণ জানিয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘এটা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ একটি বছর। এটা বাংলাদেশের তরুণরাই নিয়ে এসেছে।’

এ সময় অধ্যাপক ইউনূসের সঙ্গে আলোকচিত্রী, লেখক, কিউরেটর ও অ্যাক্টিভিস্ট শহিদুল আলম শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের ঘটনাগুলো নিয়ে লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

সংবর্ধনা আয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, অতিরিক্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

এর আগে, প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে জাতিসংঘ সাধারণ অধিবেশনের কর্মসূচি শুরু করেন। তিনি সংবর্ধনায় বেশ কয়েকজন বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ ছাড়া ড. ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট