শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান বিশ্বকাপ বাণিজ্যিক স্বত্ব বিতর্কে ক্ষমা চাইল ফিফা

উড়োজাহাজে পাশে বসা নারীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

ছবি: সিএনএন

আন্তর্জাতিক ডেস্ক:: সিঙ্গাপুর থেকে পার্থগামী একটি ফ্লাইটে পাশে বসা নারী যাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ৫২ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম সুধীর কুমার চৌহান বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ।

ঘটনাটি সোমবার স্কুট এয়ারলাইনস-এর একটি ফ্লাইটে ঘটে। ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে কেবিন ক্রুদের বিষয়টি জানালে তাকে অন্য আসনে সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর থেকেই ফ্লাইট অবতরণ না করা পর্যন্ত অভিযুক্তের ওপর কড়া নজরদারি রাখা হয়। বিমানটি পার্থে অবতরণের সঙ্গে সঙ্গেই পুলিশ বিমানে উঠে তাকে আটক করে।

অভিযুক্তের বিরুদ্ধে সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন এবং অশালীন আচরণের একাধিক অভিযোগ আনা হয়েছে। পিটার ব্রিন্ডাল বলেন, বিমানে যাত্রীরা খুব কাছাকাছি অবস্থানে থাকায় নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণের শিকার হলে দ্রুত কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানান তিনি।

বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছেন। আগামী শুক্রবার তার জামিন শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান।

এ ঘটনায় বিমানবন্দর ও উড়োজাহাজে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে দীর্ঘ ফ্লাইটে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান সংস্থাগুলোর দায়িত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীকে প্রয়োজনীয় মানসিক ও আইনি সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে তারা স্পষ্ট করেছে, বিমানে বা বিমানবন্দরে কোনো ধরনের অপরাধ বা অশালীন আচরণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews