রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

জিয়া খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলায় জিয়া খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রস্তুতি সভা অনুষ্ঠিত করেছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। আগামী ২৭ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক যশোরের উলাশীর জিয়া খাল পুনঃখনন উদ্বোধনকে সামনে রেখে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় ইউনিয়ন ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দিন এবং বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দরা আসন্ন জিয়া খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি, জনসমাগম নিশ্চিতকরণ এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews