1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
খামেনিসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে হত্যার দাবি, যা জানাল ইরান আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে-প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যের সকল ফ্লাইট স্থগিত ইরানের বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫১ আবারও ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ, তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, রণক্ষেত্র মধ্যপ্রাচ্য ইরানজুড়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিধ্বংসী হামলা, চরম উত্তেজনায় বিশ্ব সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে সরকারের জিরোটলারেন্স নীতি -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে – শেখ ফরিদুল ইসলাম

সেনা সদস্যকে হত্যা: তারেক রহমানের গভীর উদ্বেগ প্রকাশ

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: কক্সবাজারে সেনা সদস্য লেফটেন্যান্ট মো. তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ছাত্র—জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারিরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ষড়যন্ত্রকারী দুস্কৃতিকারীরা অন্তর্র্বতীকালীন সরকারকে বেকায়দায় ফেলার জন্য নানা অপতৎপরতায় লিপ্ত রয়েছে।’

তারেক রহমান বলেন, ‘গতরাতে দায়িত্ব পালনকালে দুস্কৃতিকারীদের কতৃর্ক পৈশাচিক কায়দায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মো. তানজিম সারোয়ার নির্জনকে নির্মমভাবে হত্যা তারই ধারাবাহিকতা। সেনাবাহিনীর একজন তরুণ অফিসারকে হত্যার মাধ্যমে দুস্কৃতিকারীরা তাদের অবস্থান জানান দিলো। এসব দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমন করতে না পারলে দেশের মানুষের জানমালের নিরাপত্তা চরম হুমকির মুখোমুখি দাঁড়াবে।’

বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘ষড়যন্ত্রকারীরা ওঁত পেতে বসে রয়েছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ফায়দা লুটতে। আর সেজন্য গণতন্ত্র প্রতিষ্ঠাসহ দেশে শান্তি, স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দুস্কৃতিকারীদের দমনে সকল শ্রেণী—পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতিতে মো. তানজিম সারোয়ার নির্জনকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুস্কৃতিকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান।

তিনি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ পরিবার—পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে এই বর্বরোচিত হত্যাকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুস্কৃতিকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। দুস্কৃতিকারীদের ছুরিকাঘাতে মো. তানজিম সারোয়ার নির্জন নিহতের ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ। এসব দুস্কৃতিকারীদের কঠোর হস্তে দমনের বিকল্প নেই।

ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল, মত নির্বিশেষে সকল শ্রেণি— পেশার মানুষকে দেশ বিরোধী দুস্কৃতিকারীদের চিহ্নিত করে প্রতিহত করার আহবান জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট