শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

আবারও ইসরায়েলজুড়ে সাইরেনের শব্দ, তেল আবিবে শক্তিশালী বিস্ফোরণ

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েলের দিকে আরও একঝাঁক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার মুখে ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার বার্তা দিয়েছে।

টেলিগ্রামে দেয়া সে বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি মোকাবিলায় কাজ করছে এবং বিপদ দূর করতে বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে।’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নিশ্ছিদ্র নয়, তাই সাধারণ মানুষকে অবশ্যই হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশিকা মেনে চলতে হবে। জনসাধারণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’

এদিকে ইসরায়েলের অন্যতম জনবহুল শহর তেল আবিবে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। এ ছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে একটি ৯ তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে শার্পনেলের আঘাতে একজন আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড আদম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews