1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবির প্রেসিডেন্টের সাক্ষাৎ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী দ্রুত ছড়াচ্ছে কালশী বস্তির আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস চিতলমারীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তার দাবিতে মানববন্ধন পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি বাগেরহাটে বাংলাদেশ মহিলা পরিষদের মত বিনিময় ও স্বারকলিপি প্রদান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ

নারী টি-২০ বিশ্বকাপ খেলতে আমিরাতের পথে বাংলাদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।

আগামী ৩ অক্টোবর বাংলাদেশের ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারের আসরে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর হওয়ার কথা ছিল বাংলাদেশে। ভেন্যু নির্ধারিত ছিল ঢাকা ও সিলেটে। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ফলে রাজনৈতিক কারণে ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করে আইসিসি।

বাংলাদেশের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে। এবারের আসরে বি-গ্রুপে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

সর্বশেষ চার টি-টোয়েন্টি বিশ্বকাপে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার জয়ের আশা জ্যোতিদের। গতকাল মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে অধিনায়ক একথা বলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট