1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শোক সংবাদ যুদ্ধ আবার শুরু হলে নতুন চমক দেখাবে ইরান’ পাচারকৃত অর্থ দেশে ফেরাতে কঠোর অবস্থানে সরকার -সংসদে প্রধানমন্ত্রী পুলিশের ১৩ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরী – নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে কর্মকর্তার ব্যক্তিগত কাজে পুড়ল সরকারি মোটরসাইকেল বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ ভারতীয় এক স্বর্ণ পাচারকারী আটক

বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি::  বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক ও বাংলাদেশ শিশু একাডেমী আয়োজনে” প্রতিটি শিশু অধিকার,রক্ষা আমাদের অঙ্গীকার”এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বাগেরহাটে শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে রবিবার (২৯ সেপ্টেম্বর )সকালে এ,সি,লাহা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) অরবিন্দ বিশ্বাস। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আমাতুল হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া বিষয়ক কর্মকর্তা হোসাইন আহমেদ, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা শাখার সভাপতি ,সাংবাদিক সৈয়দ শওকত হোসেন। আলোচনা সভার পূর্বে সাত দিনব্যাপী শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস। আলোচনা সভা শেষে শিশু একাডেমির শিক্ষার্থীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট