1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন

পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার(১ মে) সকালে পাইকগাছা উপজেলা ভ্যান, রিকশা ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সকালে পৌর সদরের সরল জিরোপয়েন্ট থেকে একটি বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। এতে কয়েকশ’ শ্রমিক ও স্থানীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে পৌরসভা শহীদ মিনার প্রাঙ্গণে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাইকগাছা উপজেলা সভাপতি হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা শেখ কামাল হোসেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর সাইদুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি ডা. আছাদুল ইসলাম ও কোষাধ্যক্ষ মোঃ আকবর আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক কল্যাণের সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন।

এসময় বক্তব্য দেন ভারপ্রাপ্ত পৌর আমীর আব্দুল্লাহ আল মামুন, পৌর ইমাম পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল কাদির, উপজেলা ট্রেড ইউনিয়ন সভাপতি মাওলানা শামসুর রহমান ও সেক্রেটারি আব্দুল মোমিন, পৌর সেক্রেটারি মোঃ মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আরজান আলী, মোঃ হারুনুর রশীদ, মোঃ আনিসুর রহমান, জাহিদুল ইসলাম, হাফেজ ইদ্রিস, মোঃ ফেরদৌস ও মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য মজুরি প্রদান এবং সামাজিক ও অর্থনৈতিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশে উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট