1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

সীরাতুন্নবী (স.) পালন উপলক্ষে খুলনা কলেজিয়েট গার্লস স্কুলে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বার্ষিক সীরাতুন্নবী (স.) পালন উপলক্ষ্যে রবিবার বেলা ১১টায় খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোজিনা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তৃতা করেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্য ও কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান এবং প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মোঃ আশিকুজ্জামান শেখ। স্বাগত বক্তৃতা করেন কলেজের সহকারী অধ্যাপক জি এম মকবুল-উর রহমান ও সঞ্চালনা করেন জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসিমা আক্তার। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে প্রধান নির্বাহী কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ক্বিরাত, হামদ-নাত, রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট