1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান ইরানকে মস্কোর ‘বিশ্বস্ত বন্ধু’ বলে পাশে থাকার অঙ্গীকার পুতিনের ইসরায়েলে একদিনে রেকর্ড ৫৫ হামলা হিজবুল্লাহর রাজধানীসহ ২০ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত

হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল কেএমপি

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার এস আই সুমন হাওলাদার ২৯ সেপ্টেম্বর রাত ১২টা ৪০ মিনিটের সাত বছরের একটি হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করেন।
ভিকটিম সাপোর্ট সেন্টারের ইনচার্জ এবং শিশু সুরক্ষা সমাজকর্মী আবুল হাসনাত শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য নিয়ে তার পরিবারের খোঁজ করতে থাকেন। শিশুটির পরিবারের খোঁজার জন্য কেএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্যোগে নগরীর ময়ুরী ব্রিজ এলাকা, সোনাডাঙ্গা ট্রাক স্ট্যান্ড এবং কাঁচা বাজার এলাকাসহ বিভিন্ন পয়েন্টে মাইকিং করা হয়। তারপরে মহির ভিকটিম সাপোর্ট সেন্টারকে শিশুটির বাবা-মার খোঁজ দেন। পরবর্তীতে যোগাযোগ করে জানা যায় শিশু শাওন বরিশাল জেলার কাউনিয়া থানার পলাশপুর গ্রামের মৃত: মালেক (সৎ বাবা নাসির উদ্দিন টিপু) মা শারমিনের ছেলে। বাবা নাসির উদ্দিন টিপু ও মা শারমিন বর্তমান খুলনা জেলার খালিশপুর থানার মুজগুন্নি শেখপাড়া বসবাস করে।
শিশুটির বর্তমান বাবা এবং মার জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে ২৯ সেপ্টেম্বর রাত ১০টায় শিশুটি তার মায়ের নিকট সম্পূর্ণ সুস্থ অবস্থায় হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া শিশু ফিরে পাওয়ায় শাওনের পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্থানীয় লোকজন সাধুবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট