1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধ্যপ্রাচ্যের যুদ্ধে পর্যটন খাতে ‘মহাসংকট’, বিশ্বজুড়ে আটকা হাজারো পর্যটক ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন সামাজিক সুরক্ষায় নতুন দিগন্ত: ‘ফ্যামিলি কার্ড’ যুগে বাংলাদেশ পাইকগাছায় সার ডিলারদের বিরুদ্ধে অভিযান; ৪ জনকে জরিমানা বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ টাকার ভারতীয় মাদক ও পণ্য আটক দাকোপে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তির প্রশিক্ষণ অনুষ্ঠিত দাকোপে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন খুলনায় পাঁচ হাজার ২৭৫ উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

দাকোপে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পিপিআর টিকা প্রদানের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪৫৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দাকোপে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে উপজেলায় ৫৫ হাজার ছাগল ও ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা প্রদানের লক্ষে কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার খোনা খাটাইল শ্রীশ্রী সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে ছাগল ও ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা প্রদানের মধ্যে দিয়ে এ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বঙ্কিম চন্দ্র হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসমত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফিসারিজ অফিসার প্রদীপ কুমার দাস, উপজেলা প্রাণী সম্প্রসারণ অফিসার শামীম আরা হক, উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বোরহান উদ্দিন প্রমুখ। উল্লেখ থাকে উপজেলার চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের সকল ওয়ার্ডে এ কার্যক্রম আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট