1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরাকে বিমান বিধ্বস্তে ৬ মার্কিন সেনা নিহত লাইলাতুল কদর উপলক্ষে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি রাষ্ট্র চলে সংবিধান ও আইন দিয়ে, আবেগ দিয়ে নয়-স্বরাষ্ট্রমন্ত্রী খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চিতলমারী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা রাসেল শেখ কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের

ইরানের ‘হিট লিস্টে’ নেতানিয়াহুর নাম!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি তালিকা ছড়িয়ে পড়েছে। তালিকায় ইরান ‘হত্যা করতে’ চায় এমন ব্যক্তিদের নাম রয়েছে। এই ‘হিট লিস্টে’ নাম আছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তিন বাহিনীর প্রধানের। এছাড়া ইরানের হিট লিস্টে আছে দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও।

তবে ইসরায়েল বা ইরানের কোনো পক্ষই এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।

ইরানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নেতানিয়াহু না হলেও দখলদার ইসরায়েলের বড় নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

কয়েকদিন আগে একটি খবর বের হয় ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ছক কষছে দখলদার ইসরায়েল। মূলত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার পর ইসরায়েলি সরকারের একটি ধারণা তৈরি হয়েছে— তারা এখন ভালো অবস্থানে আছে এবং চাইলে ইরানের ধর্মীয় নেতাকেও হত্যা করতে পারবে। আর এমন খবর প্রকাশের পরই নেতানিয়াহুকে ইরানের ‘হিট লিস্টে’ রাখার তথ্য জানা গেলো।

হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরাল্লাহ এবং ইসলামিক বিপ্লবী গার্ডের এক কমান্ডারকে হত্যার জবাব দিতে মঙ্গলবার রাতে ইসরায়েলে একসঙ্গে প্রায় ২০০ মিসাইল ছোড়ে ইরান।

এই মিসাইল হামলার পর ইরান-ইসরায়েল উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। দখলদার ইসরায়েল ঘোষণা দিয়েছে, ইরানের মিসাইল হামলার জবাবে তারাও যেকোনো সময় পাল্টা হামলা চালাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট