বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযানে নিহত পাইলটের মরদেহ ফিরছে দেশে অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

এক সপ্তাহে বেনাপোল দিয়ে ভারতে গেল ৪১১ মেট্রিক টন ইলিশ

  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৪৮৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ইলিশ রফতানির সরকারী ঘোষণার পর থেকে বেনাপোল বন্দর দিয়ে গত এক সপ্তাহে ১৩১ টি ট্রাকে করে ৪১১ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রবিবার ৬ টি ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০ টি ট্রাকে ৮৯ মেট্রিক টন মঙ্গলবার ২৩ টি ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ মেট্রিক টন এবং আজ শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত সময়ে ১৩ টি ট্রাকে করে ৪২ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হচ্ছে ১০ ডলার, যা বাংলাদেশী ১ হাজার ১৮০ টাকা দরে।

বেনাপোলে মাছ কিনতে আসা কামাল হোসেন বলেন, আজ শনিবার বেনাপোল মাছ বাজারে প্রতি এক কেজি বা তার চেয়ে ওজনে বেশি ইলিশ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।তাহলে আমার দেশের সম্পদ আমাকে বেশি দামে খেতে হবে আর বিদেশিরা কম দামে খাবে এটা হতে পারেনা।

কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, আজ শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত ১৩টি ট্রাকে ৪২ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে ভারতে ইলিশ রফতানি হলো ৪১১ মেট্রিক টন ৩০০ কেজি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews