1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ও গুলি উদ্ধার, আটক ৫

  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনায় যৌথ বাহিনীর অভিযানে মহানগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও ইয়াবা সম্রাট সজিবসহ ৫ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৩ রাউন্ড ব্লাঙ্ক কার্টিজ এমুনিশন, ১ হাজার ৬১৭ পিস ইয়াবা, ১ লাখ ৭৬ হাজার টাকা, ২১টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ, ৫টি সিসি ক্যামেরা ও ১টি রাম দা ।
সোমবার (৭ অক্টোবর) সকালে মহানগরীর চানমারি ও রূপসা এলাকা থেকে তাদের আটক করা হয়।
নৌবাহিনী ও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার নগরীর সদর থানাধীন চাঁনমারী এলাকায় নৌবাহিনী নেতৃত্বে মাদক ও অস্ত্র উদ্ধার বিষয়ক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চানমারী বাজার, ২ নং গলির বাসা থেকে ইয়াবা সম্রাট মো: সজিব ইসলামকে (৩২) গ্রেফতার করা হয়। পরে তার বাসায় তল্লাশি করে ৩ রাউন্ড ব্লাঙ্ক কার্টিজ এমুনিশন, ১ হাজার ৬১৭ পিস ইয়াবা, ১ লাখ ৭৬ হাজার টাকা, ২১টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ, ৫টি সিসি ক্যামেরা ও ১টি রাম দা জব্দ করা হয়। সজিব ইসলামের বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে। সজিব ক্রসফায়ারে নিহত সুন্দরবনের বনদস্যু জুলফিকার আলী ওরফে জুলফির ছেলে। তার ছোট ভাই আশিক ইসলাম নগরীর ভয়ংকর কিশোর গ্যাং ‘আশিক গ্রুপের প্রধান।
পরবর্তীতে সজীবের দেওয়া তথ্য মতে ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত এক নারীসহ আরো চারজনকে রূপসা এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- নতুন বাজার এলাকার আসাদুল গাজীর ছেলে মো: ফয়েজ রাব্বী (২৯), চানমারি মাদ্রাসা রোড এলাকার ইয়াকুব মোল্লা (৪২), দাকোপ উপজেলা সদরের জালাল গাজীর ছেলে মো: জিয়ারুল ইসলাম নিরব (২১) ও রূপসা বেড়িবাধ রোডস্থ সত্তার বড় মিঞার গলির মোহাম্মদ তোয়েব আলী সিকদারেরের মেয়ে জামিলা বেগম (৩৮)। আটককৃতদের খুলনা সদর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নৌবাহিনীর খুলনার দায়িত্বপ্রাপ্ত লেঃ কমান্ডার সামওয়েল আহমেদ খান আদিত বলেন, যৌথ অভিযানে নৌবাহিনীর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ অংশগ্রহণ করে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গিয়াস বলেন, যৌথ বাহিনীর অভিযান ও আটকের বিষয়টি তিনি অবহিত রয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে আটককৃতদের এখনো থানায় হস্তান্তর করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট