1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত-ইরান মার্কিন অবরোধ ভেঙে বন্দরে ভিড়ল ইরানি তেলবাহী জাহাজ প্রত্যেক উপজেলায় এমপিদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুতের নির্দেশ তিন মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রে বিদায় সংবর্ধনা ও নতুন কেন্দ্র প্রধানের যোগদান বটিয়াঘাটার রায়পুর বারোআড়িয়া ও ফুলবাড়ী বারোআড়িয়া দুটি খেয়াঘাট এখন মরণফাঁদ ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড চাল আমদানির বর্ধিত সময় শেষ, বেনাপোল বন্দর দিয়ে ১২৫৯ মেট্রিক টন চাল আমদানি সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক

কয়রায় নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৩৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকইন:: এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে ১১ অক্টোবর শুক্রবার মধ্যরাত্রে খুলনার কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার ফয়সাল আল ইমরান ,(এস), বিএন এর নেতৃত্বে নৌবাহিনীর একটি টহল দল বতুল বাজার,উত্তর বেদকাশী,কয়রা থেকে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিজান(৩৮)এর বসত বাড়ীতে অভিযান ও তল্লাশি পরিচালনা করে আনুমানিক গাজা- ৩০০ গ্রাম, হরিণের মাংস- ২.৫ কেজি, নগদ অর্থ ৪৩,৪৮৭ টাকা, মোবাইল – ৩ টি, সিম কার্ড ৪টি ও মেমোরি কার্ড- ৫টিসহ মিজানকে আটক করে।

উক্ত অভিযানে কয়রা থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ উক্ত মাদক ব্যবসায়ীকে কয়রা থানায় হস্তান্তর করা হয়। উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্বে কয়রা থানায় মাদক ও নারী নির্যাতন এর ৮টি মামলা চলমান রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট