1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কক্সবাজারের ইনানীতে গাঁজাসহ মাদক পাচারকারী আটক বাগেরহাটে মাছের ঘের দখল ও হামলার অভিযোগ, থানায় মামলা নিতে গড়িমসি বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশন, জনমনে স্বস্তি রিয়ার হ্যাটট্রিকে ইতিহাস, এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশের মেয়েরা জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি ইরান, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া স্বর্ণ ও রুপার দামে বড় পতন রূপপুরে জ্বালানি লোডিং শুরু,পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ গণতন্ত্রকে শক্তিশালী করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য-প্রধানমন্ত্রী পারমাণবিক যুগে প্রবেশ করছে বাংলাদেশ, রূপপুরে জ্বালানি স্থাপন

বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশন, জনমনে স্বস্তি

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গাজী তরিকুল ইসলাম,বটিয়াঘাটা থেকে:: বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর গতকাল মঙ্গলবার সকালে নতুন করে অপরেশন শুরু হয়েছে । নতুন করে বড় ধরনের সার্জারি কার্যক্রমের যাত্রা শুরু হওয়ায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র রোগীর পরিবার সহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে । উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়েদুজ্জামান’র সার্বিক দিকনির্দেশনা মঙ্গলবার একটি মেডিকেল টিম অ্যাপেন্ডিক্স এর অপারেশন সফল ভাবে সম্পন্ন হয়েছে । উক্ত অপারেশন কার্যক্রমের পরিচালনা করেন যথাক্রমে, সার্জারি কনসালটেন্ট ডাঃ দিব্যেন্দু সরকার, এনেস্থেসিয়া কনসালটেন্ট ডাঃ রেজাউল মোমেন ও সহযোগী সার্জন মেডিকেল অফিসার সার্জারি ডাঃ মঈনুল ইসলাম সহ সেবিকা বৃন্দ । দীর্ঘ বছর যাবৎ এক এনেস্থেসিয়া কনসালটেন্ট ডাক্তার না থাকায় সকল ধরনের অপারেশন বন্ধ ছিলো । বর্তমানে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই এনেস্থেসিয়া কনসালটেন্ট ডাক্তার রয়েছে । ইতিপূর্বে স্বাস্থ্য কমপ্লেক্সে দু-এক গর্ভবতী মায়েদের অপারেশন হচ্ছিলো । গতকাল থেকে নতুন করে বড় ধরনের আপারেশন কার্যক্রম শুরু হওয়ায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ আশার আলো দেখতে শুরু করেছে । ইতিপূর্বে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সেটি ৩০ সয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে ৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নত করলে হাসপাতালটির অবকাঠামো চলছে সেই ৩০ সয্যা বিশিষ্ট হাসপাতালের মতো । এব্যাপারে সহযোগী সার্জন মেডিকেল অফিসার সার্জারি ডাঃ মঈনুল ইসলাম  বলেন, অপরেশন করতে গেলে হাসপাতালে সকল প্রকার টেস্ট হাসাপাতালের ভিতরে থাকা প্রয়োজন । বিশেষ করে হরমোনের বেশ কিছু পরিক্ষা প্রয়োজন হয় । যা আমাদের হাসপাতালে নেই । আমাদের উক্ত পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভরশীল হতে হয় ‌। এছাড়াও হাসাপাতালের বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা নাই । এব্যাপারে সার্জারি কনসালটেন্ট ডাঃ দিব্যেন্দু সরকার বলেন, শত প্রতিকূলতার মধ্যেও মঙ্গলবার থেকে নতুন করে বড় ধরনের অপরেশন কার্যক্রম শুরু হয়েছে । এখন থেকে নিয়মিত ভাবে এপেন্ডিসাইটিস, হার্নিয়া, হাইড্রোসিল সহ বিভিন্ন ধরনের অপারেশন বিনামূল্যে সম্পন্ন করা হবে । এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওয়েদুজ্জামান বলেন, বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে গরীব, দুঃখী ও অসহায় মানুষের জন্য নিরাপদ চিকিৎসা সেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে । তিনি আরো বলেন, হাসপাতালে অপারেশন করতে যে সকল মেশিন ও যন্ত্রপাতি প্রয়োজন তা কর্তৃপক্ষের নিকট আবেদন করে পূরন করার চেষ্টা অব্যাহত থাকবে । একই সঙ্গে তিনি স্থানীয় জনগণের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট