1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তিন মাসের খাদ্য ও আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর সরকারি নির্দেশনা উপেক্ষা; রাতে দোকান খোলা রাখায় পাইকগাছায় জরিমানা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কক্সবাজারের ইনানীতে গাঁজাসহ মাদক পাচারকারী আটক বাগেরহাটে মাছের ঘের দখল ও হামলার অভিযোগ, থানায় মামলা নিতে গড়িমসি বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশন, জনমনে স্বস্তি রিয়ার হ্যাটট্রিকে ইতিহাস, এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশের মেয়েরা জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি ইরান, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পূজাম-প পরিদর্শন

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার সন্ধ্যায় খুলনার গল্লামারী হরিচাঁদ ঠাকুর মন্দির এবং বাগমারা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন।
পূজাম-প ও মন্দির পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, ধর্মকে ব্যবহার করে অতীতে বিভিন্ন দল রাজনৈতিক ফায়দা তুলেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সনাতন ধর্মাবলম্বীদের কারও রাজনৈতিক হাতিয়ার হতে দেবে না।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার রক্তের নিবিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেখানে সকল ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করবে। উপদেষ্টা গতকাল চট্টগামের একটি পূজাম-পে সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং সাতক্ষীরার যশোরেশ^রী মন্দিরে সোনার মুকুট চুরি যাওয়া ঘটনা উল্লেখ করে বলেন, ইতোমধ্যে প্রশাসন দোষীদের আটক করেছে এবং তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
গল্লামারী হরিচাঁদ মন্দিরে সাংবাদিকরা শেখ আবু নাসের স্টেডিয়াম সংস্কার করে বিপিএলসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের ব্যপারে দৃষ্টি আকর্ষণ করলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, শুধু আবু নাসের স্টেডিয়াম নয়, দেশের সকল স্টেডিয়াম খেলার উপযোগী করে খেলাধূলার পরিবেশ ফিরিয়ে আনা হবে।
এসময় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার মুন্ডু, প্রশাসনের কর্মকর্তাসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাতক্ষীরা যাওয়ার পথে খুলনার দুইটি পূজাম-প পরিদর্শন করেন। আগামীকাল শনিবার তিনি সাতক্ষীরার কয়েকটি উপজেলার পূজাম-প পরিদর্শন ও মতবিনিময় করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট