1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

মোংলায় ৩২ পূজা মন্ডপের নিরাপত্তা দিল কোস্টগার্ড পশ্চিম জোন

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: শারদীয় দুর্গোৎসব ঘিরে মোংলা উপজেলার ৩২ পূজা মন্ডপের নিরাপত্তা দিতে নিরলসভাবে কাজ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এছাড়াও ধর্মীয় উপাসনালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপকূলীয় অঞ্চলের সর্বসাধারণের জান-মাল রক্ষায় কোস্টগার্ড পশ্চিম জোন দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসিন জানান, ১২ অক্টোবর শনিবার দুপুরে শারদীয় দূর্গোৎসবের সমাপনী দিনে মোংলার কেন্দ্রীয় পূজা মন্ডপ ও দত্তের মেঠ পঞ্চগ্রাম পূজা মন্ডপের সনাতন ধর্মাবলম্বীদের সাথে পূজা উৎসবের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন কোস্টগার্ড সদস্যরা। এসময় ধর্মীয় উৎসব পালনে সর্বাত্বক সহযোগিতা করার জন্য কোস্টগার্ডকে ধন্যবাদ জানান মোংলা উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

পূজা উৎসবের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি পলাশ দে, সাধারন সম্পাদক সুনীল রায়, সহ সভাপতি সন্তোষ মন্ডল, অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, পান্না লাল দে, রমেশ মন্ডল, পুরোহিত পলাশ চক্রবর্তী, দত্তের মেঠ পঞ্চগ্রাম পূজা মন্দিরের সভাপতি স্বপন শিকারী, সাধারণ সম্পাদক গোপাল সাধু প্রমূখ।

কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট মুশফিক উস সালেহীন বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতিতে যেকোনো ধরণের নাশকতা থেকে রক্ষা, উপাসনালয়সমূহ নিরাপত্তা প্রদান এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে কোস্টগার্ড । প্রতিমা বিসর্জনের সময় অতিউৎসাহী জনগণকে ধারনক্ষমতার অতিরিক্ত নৌযানে উঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করা এবং সাঁতার না জানা ব্যক্তিকে নৌযানে না উঠার পরামর্শ প্রদান সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনামূলক প্রচারনাও করেছে তারা। এছাড়াও প্রতিমা বিসর্জনের স্থানসমূহে নৌকা ডুবির মতো অনাকাঙ্খিত ঘটনায় উদ্ধারে কোস্ট গার্ডের বিশেষ ডুবুরীদল সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানায় তারা। কোস্টগার্ডের এধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম প্রতীমা বিসর্জন পর্যন্ত তাদের টহণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট