1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ তিন মাসের খাদ্য ও আর্থিক সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর সরকারি নির্দেশনা উপেক্ষা; রাতে দোকান খোলা রাখায় পাইকগাছায় জরিমানা চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কক্সবাজারের ইনানীতে গাঁজাসহ মাদক পাচারকারী আটক বাগেরহাটে মাছের ঘের দখল ও হামলার অভিযোগ, থানায় মামলা নিতে গড়িমসি বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১১ বছর পর অ্যাপেন্ডিক্স এর অপারেশন, জনমনে স্বস্তি রিয়ার হ্যাটট্রিকে ইতিহাস, এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশের মেয়েরা জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি ইরান, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

ভারতে পালিয়ে যাওয়ার পথে শেরপুর জেলা আ’লীগের সম্পাদক সম্পাদক আটক

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে এক আ’লীগের নেতাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক ওই নেতার নাম চন্দন কুমার পাল (৭১)। তিনি শেরপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক। তার পাসপোর্ট নম্বর-A 01882967।

আটক চন্দন কুমার পাল শেরপুর জেলা সদরের পুরাতন গোহাটি গ্রামের দ্বিজেন্দ্র চন্দ্রের ছেলে।

আজ বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ভিসা নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাঁকে আটক করা হয়।তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা রয়েছে। মামলা নম্বর-০৯, তারিখ ১২/০৮/২০২৪ইং। ধারা ১৪৩/৩০২/৩৪ দন্ডবিধির হত্যা মামলা।আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে শেরপুর সদর থানা পুলিশের হাতে হস্তান্তর করা হবে বলে জানান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া।

ওই সময় ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি চন্দন পালকে জিজ্ঞাসাবাদ করে। তখন চন্দন কুমার পাল স্বীকার করে জানান, তিনি শেরপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক। তিনি ১৯৯৬ সালে শেরপুর জেলা আইনজীবী সমিতির এপিপি ছিলেন।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান, আমাদের কাছে গোপন খবর ছিল, শেরপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবে।

পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ এবং আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপনে ওত পেতে থাকে। পরে তার পাসপোর্টে এক্সিট সিলের জন্য ইমিগ্রেশনে গেলে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি শেরপুর জেলা আ’ লীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করেন। পরে তাকে আটক করা হয়।এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ ভূয়া জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যেসব পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছেন তাদের গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসারাও জিজ্ঞাসাবাদ করছেন। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের জড়িত কোনো এমপি-মন্ত্রী এবং দলীয় নেতাকর্মীরা যেন পালিয়ে যেতে না পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট