1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত চিতলমারী উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ব্যবসায়ী নেতা রাসেল শেখ কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক আমিরাতে যুদ্ধের এআই ভিডিও ছড়ানোয় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০ ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত ইরান যুদ্ধের ইতি টানতে ইসরায়েলকে এক সপ্তাহের সময়সীমা ট্রাম্পের ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার-হাদি হত্যা সবার প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার-ডা. জুবাইদা রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনা হবে বেনাপোলসহ শার্শা সীমান্ত থেকে ১০ কোটি টাকার মাদক ও মালামাল জব্দ, আটক-১

পাইকগাছায় সাবেক এমপি রসীদুজ্জামানের ৩ দিনের রিমান্ড

  • প্রকাশিত: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ রশীদুজ্জামানকে থানা হেফাজতে রেখে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিজ্ঞ বিচারক আনোয়ারুল ইসলাম।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০ টা ৫৫ মিনিটে সাবেক এমপি রশীদুজ্জামান কে রিমান্ড শুনানীর জন্য আদালতে উঠানো হয়। এসময় আওয়ামীলীগ ও বিএনপি পন্থী আইনজীবীরা রিমান্ড শুনানীতে পক্ষে বিপক্ষে যুক্তি-তর্ক তুলে ধরেন। মামলার তদন্ত কর্মকর্তা ৭দিনের রিমান্ড আবেদন করলে দীর্ঘ শুনানী অন্তে বিজ্ঞ বিচারক পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলাটি করেন কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের মৃত ছমিরউদ্দীন শেখের ছেলে বিএপির ওয়ার্ডের সাধারন সম্পাদক ফসিয়ার রহমান। এমামলায় গত ১৬ অক্টোবর ২৪ তরিখে পটুয়াখালী থেকে থেকে রশীদুজ্জামানকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করে।

আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৈয়ব হোসেন নুর বলেন, ২১অক্টোবর ২০২২ সালের রাত ১১টায় আগড়ঘাটা বাজারের বালির মাঠে মারপিট ও মালামাল লুটপাটের ঘটনা দেখিয়ে গত ২৬ আগষ্ট ২০২৪ তারিখে জিআর ১২০/২৪ মামলা রেকর্ড হয়। যে সময়ের ঘটনা সেসময় রশীদুজ্জামান এমপি ছিলেননা। রাজনৈতিক ভাবে হয়রানী করার জন্য তার নামে মামলা করে তাকে রিমান্ড চাওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি তিনি ন্যায় বিচার পাবেন।

মামলার এজাহারকারীর পক্ষে বিএনপি পন্থী বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট সাইফুদ্দিন সুমন ও ইকরামুল হক জানান, আমরা আসামী রশীদুজ্জামানের সাত দিনের রিমান্ডের স্বপক্ষে যুক্তি আদালতে উপস্থাপন করেছি। বিজ্ঞ বিচারক আমাদের যুক্তি তর্ক শুনে ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিশ্বাস করি ৩দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য বেরিয়ে আসবে।

এদিকে এমপি রশীদুজ্জামান রিমান্ড শুনানীর কারনে আদালত পাড়ায় কঠোর নিরাপত্তা জোরদার করেন আইনশৃঙ্খলা বাহিনী।পরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা রশীদুজ্জামানের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট