1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
যেভাবে খামেনিকে হত্যার ব্লু-প্রিন্ট সাজিয়েছিল মোসাদ ও সিআইএ ইরানের ২৪ লাখের সস্তা ড্রোন ঠেকাতে আমেরিকার ব্যয় ৪৯ কোটি কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবেন প্রধানমন্ত্রী পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল ঢাকা শহরের যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন দৃষ্টান্ত ভোটের দুদিন আগে নিজেকে ‘ভিভিআইপি’ ঘোষণা করে গেছেন ড. ইউনূস ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পাইকগাছায় সাজা ও মাদক কারবারি আসামি সহ আটক- ১০ কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক

৩ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা ও বেনাপোলে গত তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে বেড়ে গেছে ২০ থেকে ৩০ টাকা। সরবরাহ কম এবং আমদানি স্বল্পতার কারনে পেঁয়াজের দাম বেড়ে গেছে বলে জানান ব্যবসার সাথে সংশ্লিষ্টরা।

দাম বাড়ায় নাভিশ্বাস বাড়ছে স্বল্প ও নিন্ম আয়ের মানুষের। দাম সহনশীল রাখার দাবি জানান ক্রেতারা। সংসারে প্রতিদিন রান্নার কাজে পেঁয়াজের ব্যবহার করতে হয়। এ কারনে বেশীদামেই পেঁয়াজ কিনতে বাধ্য হন তারা।

বেনাপোল, শার্শা, নাভারন ও বাগআঁচড়াসহ স্থানীয় বাজারগুলোতে গত ৩ দিন আগে পেঁয়াজের দাম ছিল কিছুটা কম। প্রতিকেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১১০ থেকে ১২০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা। গত ৩ দিনের ব্যবধানে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজিতে। তবে ব্যবসায়ীদের দাবি ভারত থেকে বেনাপোল দিয়ে পেঁয়াজ না আসা ও সাতক্ষীরার ভোমরায় সিএন্ডএফ এজেন্ট নির্বাচন থাকায় আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ভারতীয় পেঁয়াজ আসা বন্ধ থাকায় বেড়েছে দাম।

পেঁয়াজ বিক্রেতা আতাউর রহমান ও রাকিব হোসেন জানান, মোকামে বাড়ছে দাম। ফলে স্থানীয় বাজারে এর প্রভাব পড়ছে। বাজারে সবার কাছে পেঁয়াজ নেই। আড়তদারদের কোন কারসাজি আছে কি না বলতে পারছি না। হঠাৎ করে পেঁয়াজ সরবরাহ কমে গেছে। এর ফলে দামও বেড়ে গেছে। নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে এলে দাম কমে আসবে বলে জানান ব্যাবসায়ীরা।

বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, বেনাপোল বন্দর দিয়ে অনেকদিন যাবত ভারত থেকে কোন পেঁয়াজের চালান আমদানি হচ্ছে না। এ পথে গাড়ি ভাড়াসহ অন্যান্য খরচ বেশি পড়ায় অন্য বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি করছে ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট