1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
শোক সংবাদ যুদ্ধ আবার শুরু হলে নতুন চমক দেখাবে ইরান’ পাচারকৃত অর্থ দেশে ফেরাতে কঠোর অবস্থানে সরকার -সংসদে প্রধানমন্ত্রী পুলিশের ১৩ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নে নারীদের স্বাবলম্বী করা জরুরী – নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে কর্মকর্তার ব্যক্তিগত কাজে পুড়ল সরকারি মোটরসাইকেল বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক যশোরে ৯০০ গ্রাম স্বর্ণের পেষ্টসহ ভারতীয় এক স্বর্ণ পাচারকারী আটক

দীপাবলি উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: সনাতন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দীপাবলি (কালীপূজা) উপলক্ষে ভারতে সরকারি ছুটির কারনে আজ বৃহস্পতিবার (৩১অক্টোবর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। সেই সাথে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার ও নিয়মিত রয়েছে। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার (০২ নভেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম যথারীতি চলবে এ বন্দরে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীপাবলি উপলক্ষে ভারতের পেট্রাপোল ব্যবসায়ীরা সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছেন। মূলত বুধবার বিকাল থেকেই ভারতের পেট্রাপোল বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ বিষয়ে তারা আমাদের চিঠি দিয়ে জানিয়েছেন। তবে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজ স্বাভাবিক নিয়মে কার্যক্রম চলছে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ভারতে দীপাবলি উপলক্ষে কাজ বৃহস্পতিবার কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম চালু রয়েছে। ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা। সেই সাথে দু‘দেশের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক।

প্রসঙ্গত উল্লেখ্য, দেশের অর্থনীতিতে বেনাপোল বন্দরের ভূমিকা অপরিসীম। ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৮০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে। মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনা যায় বেনাপোল বন্দর দিয়ে। বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। আড়াই ঘন্টায় চলে আসা যায় চেকপোস্টে। সে কারণে আমদানিকারকরা পণ্য আমদানির জন্য বেনাপোল বন্দর ব্যবহার করে থাকেন। প্রায় আমদানি-রপ্তানি বন্ধ থাকায় প্রভাব পড়ে বাজারসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দু‘দেশের বন্দরে প্রায় শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে থাকে। এসব পণ্যের মধ্যে শিল্পকারখানার কাঁচামাল, গার্মেন্টস সামগ্রী ও পঁচনশীল জাতীয় পণ্য থাকে। রপ্তানি পণ্যের মধ্যে থাকে পাট ও পাটজাত পণ্য এবং মাছ।

এদিকে শুধু অক্টোবর মাসে বিভিন্ন উৎসবে ৯দিন বন্ধ ছিল আমদানি-রপ্তানি কার্যক্রম। এর মধ্যে ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী, দুর্গা পূজায় ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর টানা ৫ দিন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পেট্রাপোলে প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করতে আসায় ২৬ ও ২৭ অক্টোবর বন্ধ ছিল আমদানি-রপ্তানি। সর্বশেষ ৩১ অক্টোবর ভারতে দীপাবলির ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট