বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দাকোপে জাতীয় সমবায় দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২৪১ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি:: “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে নানা আয়োজনে দাকোপে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে জাতীয় এবং সমবায়ী পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সুচনা করেন। এরপর এক বর্ণাঢ্য র‌্যালী চালনা বাজার প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা ভবনে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাইদ, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দীপক সরদার, বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার রায়। বক্তৃতা করেন সমবায়ী ও সাংবাদিক আজগর হোসেন ছাব্বির, গাজী আবুল বাশার, বিপুল কৃষ্ণ মন্ডল, কমলা গাইন, রায়হান শেখ, মৃনাল কান্তি রায় প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক ওয়াহেদুজ্জামান, দাকোপ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন, শচীন্দ্রনাথ মন্ডল, চালনা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হজরত সানা, সাংবাদিক জাকির হোসেন, জুবায়ের রহমান লিংকন, জি এম আজম, মোঃ মামুনুর রশিদ, পারুল বেগম, জাহিদুর রহমান সোহাগ, সমবায় দপ্তরের লস্কর সাহাবুর রহমান, রাজিব শেখ, পুরঞ্জন গাইনসহ উপজেলার সকল সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন দিশারী সমবায় সমিতির ম্যানেজার নিখিলেশ বর্মন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews