1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

জামাত নেতা সজলের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেনাপোলে বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরে জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি বন্দর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বেনাপোল দুর্গাপুর রোডে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, জামায়াত নেতা কর্মীরা কোন অন্যায়ের সাথে আপোষ করবে না। কারন জামায়াতের নেতা কর্মীরা অন্যায় কোন কিছু করে না এবং প্রশ্রয়ও দেন না। এদেশে সুশাসন কায়েম করতে গেলে জামায়াতের বিকল্প কোন দল নেই। কারন এ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কেউ দুর্নীতির বাইরে নেই। সকল দল দেশের সম্পদ লুন্ঠন, বিদেশে অর্থ পাচার, খুন খারাবিসহ নানা অপকর্মে জড়িত থেকেছে। তাই দেশে শান্তি আনতে গেলে জামায়াতকে ক্ষমতায় আনার আহবান জানান। অনতিবিলম্বে দোষিদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল ইসলাম, সেক্রেটারী মাওলানা ইউসুফ আলী, ,কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব উসমান গনি, মাওঃ মোঃ মুজিবুর রহমান, মাওঃ মোঃ ইয়াকুব আলী, ওলামা বিষয়ক মাওলানা আরিফ বিল্লাহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট