1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
এবার সরাসরি ক্যালিফোর্নিয়ায় হামলার পরিকল্পনা ইরানের স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি খালেদা জিয়া, খামেনিসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব বিগত দেড় দশকে এমপিরা কেউ জনগণের ভোটে নির্বাচিত ছিলেন না-প্রধানমন্ত্রী আ.লীগের ফ্যাসিবাদী আমলে ইসির প্রতি জনআস্থা শূন্যের কোটায় নেমেছিল-রাষ্ট্রপতি সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করছি-প্রধানমন্ত্রী পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত ভারতে পাচারের জন্য আনা ৫৫ লাখ টাকার স্বর্ণেরবারসহ পাচারকারী আটক সুন্দরবন থেকে অস্ত্রসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক দাকোপে দলিত নারী ও কিশোরদের অধিকার সুরক্ষায় মতবিনিময় সভা

ভারতে যাওয়ার সময় কলারোয়া কাউন্সিলর এবং আওয়ামীলীগ সভাপতি বেনাপোলে আটক

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আলফাজ উদ্দিন (৫৭) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

আজ রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। আটক আলফাজ উদ্দিন কলারোয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের চুড়ামনকাঠি এলাকার গোপিনাথপুর গ্রামের এবাদত হোসেনের ছেলে। সে সাতক্ষীরার সদর থানার একটি হত্যা মামলার আসামি। গত ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে ৩০২/৩৪ ধারায় থানায় মামলা হয়। মামলা নম্বর – ৫২।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূঞা এবং আইসিপি ক্যাম্পের কামান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন জানান, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল সাতক্ষীরার কলারোয়া থানায় হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি পাসপোর্ট ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয়। ওই আসামি ইমিগ্রেশনে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য আসলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চুড়ামনকাঠি পৌরসভার গোপিনাথপুরে তার নিজ এলাকায় খোঁজ-খবর নিয়ে জানা যায় সে সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। এবং সমস্ত কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। কলারোয়ার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করেছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট