1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সর্বশেষ :
মুক্তি অথবা মৃত্যু, আত্মসমর্পণ নয়-ইমরান খান সৌদি, কাতার ও তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সব প্রচেষ্টা ব্যর্থ হবে-পেজেশকিয়ান উড়োজাহাজে পাশে বসা নারীকে ধর্ষণের অভিযোগে ভারতীয় গ্রেপ্তার ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন জাহাজ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান ৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ হচ্ছে মধ্যরাতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ উদযাপন

প্রশিক্ষণরত আরও ৩ এসআই বরখাস্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আরও তিন শিক্ষানবিস উপপরিদর্শককে (এসআই) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) পুলিশ একাডেমি কর্তৃপক্ষ এ সংক্রান্ত আদেশ জারি করে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশিক্ষণ মাঠে শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে যথাযথ জবাব দিতে না পারার কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ অক্টোবর ৪০তম এসআই ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণরত ২৫২ জন ও ৪ নভেম্বর একই ব্যাচের আরও ৫৮ জন ক্যাডেট এসআইকে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধেও ঔদ্ধত্য আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। সব মিলিয়ে এই ব্যাচের ৩১৩ প্রশিক্ষণার্থী এসআইকে বরখাস্ত করা হলো।

সোমবার অব্যাহতি পাওয়া তিনজনকে গত ১৩ নভেম্বর শোকজ করা হয়েছিল। ‘কৈফিয়ত তলবনামা’ শিরোনামের ওই চিঠিতে বলা হয়েছিল, গত ১২ নভেম্বর জিমনেসিয়ামে ক্যাডেট এসআইদের রাত্রীকালীন কম্বাইন্ড ক্লাস ছিল। ওই ক্লাসে যাওয়ার সময় কোম্পানির সিএই যথাসময়ে ফলইন করিয়ে রওনা করেন। কিছু দূর যাওয়ার পর তারা মূল দল থেকে আলাদা হয়ে যান। বারবার দলের সঙ্গে মিলে সঠিকভাবে মার্চিং করে যেতে বললেও তারা কোম্পানির সিএইচএমের কথা না শুনে কমান্ড অমান্য করে সঠিকভাবে মার্চিং না করে উচ্চস্বরে হইচই করতে থাকেন। এই ধরনের শৃঙ্খলাবিরোধী আচরণ বাংলাদেশ পুলিশ একাডেমির নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি মর্মে কোম্পানি সিএইচএম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত প্রতিবেদন দাখিল করেন। তাই কেন চলমান মৌলিক প্রশিক্ষণ হতে অব্যাহতি প্রদান করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা কৈফিয়ত তলবনামা প্রাপ্তির পরবর্তী তিন দিনের মধ্যে দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হলো।

তবে কারণ দর্শানো নোটিশের পর জবাব সন্তোষজনক না হওয়ায় তাদের বরখাস্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট